রমজানের সন্ধ্যা। খুলনার ছোট্ট এক ভাড়া বাসায় ইফতারের আয়োজন — ছোলা, মুড়ি, বেগুনি আর অল্প কিছু খেজুর। আযান হতেই সবাই খেতে শুরু করল।
বারো বছরের রাফি হঠাৎ খেয়াল করল, মায়ের প্লেটে শুধু দুটো খেজুর আর এক মুঠো মুড়ি। জিজ্ঞেস করল, ‘আম্মু, তুমি বেগুনি নিলে না?’ মা হেসে বললেন, ‘আমার ভালো লাগে না রে।’
রাফি জানত, মা বেগুনি খুব পছন্দ করেন। সে বুঝল, বেগুনি কম ছিল, তাই মা নেননি। চুপচাপ নিজের প্লেটের দুটো বেগুনি মায়ের প্লেটে তুলে দিল। মা কিছু বলার আগেই সে বলল, ‘আম্মু, আজ আমার ভালো লাগছে না।’
মায়ের চোখ ভিজে উঠল, আর বাবা মৃদু হাসলেন। কুরআন বলে, বাবা-মায়ের জন্য দোয়া করো, যেমন তাঁরা ছোটবেলায় আমাদের লালন-পালন করেছেন।
وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا
“আর মমতাবশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত কর এবং বল, ‘হে আমার রব! তাঁদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছিলেন।’”
সূরা বনী ইসরাঈল ১৭:২৪
অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc)